শিরোনাম
icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা
down of head

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে ৩২ জন নিহত হয়েছেন। এনিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৯২৯ জনে। আহত ৯২ হাজার ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত গাজার দুই এলাকায় বোমা ও রকেট হামলায় ৪০ জন নিহতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে নিহতের সংখ্যা আরও বেশি। অনেকেই ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপের কারণে ওই দুই এলাকার অনেক সড়কও বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা এবং গাজায় যুদ্ধবিরতির জন্য অভিযানের শুরু থেকে কাজ করছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য দু’পক্ষকে একটি নতুন চুক্তির আওতায় আনতে চেষ্টা করেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা। আজ ১৫ আগস্ট ছিল সেই চুক্তি সংক্রান্ত বৈঠক। ইসরায়েল ও হামাস নেতাদের সেই বৈঠকে আসার আহ্বানও জানানো হয়েছিল। ইসরায়েল তাতে সায় দিলেও হামাস জানিয়েছে, নতুন কোনো বৈঠকে তারা বসবে না।

এন এস

সম্পর্কিত খবর