শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮
down of head

ফারইস্ট ইসলামী লাইফ থেকে শেখ কবিরের পদত্যাগ

 ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন শেখ কবির হোসেন। স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (১৪ আগস্ট) তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন।

শেখ কবির হোসেন ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনিত হয়ে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পান।

এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।

পদত্যাগপত্রে শেখ কবির হোসেন উল্লেখ করেন, ইতোপূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেজ কমিশন কর্তৃক ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনয়ন এবং কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করে। অদ্যবধি তিনি সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।

তবে বর্তমানে তার স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদ হতে ১৪ আগস্ট ২০২৪ তারিখ থেকে পদত্যাগ করলেন।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সম্ভাব্য সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সকল সদস্য, সর্বস্তরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন পদত্যাগপত্রে।

এন এস

সম্পর্কিত খবর