শিরোনাম
মিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখ
down of head

খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

আজ সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার মো. আমিরুল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, তীব্র দাবদাহের কারণে বাইরে যাওয়া যাচ্ছে না। তবে জনশূন্য হয়ে পড়েছে মহানগরীর অধিকাংশ স্থান ও সড়ক। সড়কে যানবাহন ও মানুষের ভিড় থাকলেও আজ রোববার তেমনটি নেই।

স্থানীয় বাসিন্দা করিম হোসেন বলেন, সকাল থেকেই অনেক গরম। বাজার করতে বের হয়েছিলাম। কিন্তু গরমের কারণে আর বাজার করা হয়নি।

সিনিয়র অফিসার মো. আমিরুল আজাদ বলেন, আজ রোববার এখন পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা এটি। তবে খুলনার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ আরও ২ থেকে ৩ দিন থাকবে।

সম্পর্কিত খবর