খুলনায় ব্যবসা উন্নয়ন সভা করেছে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর খুলনা বিভাগীয় কার্যালয়ে ২০ ডিসেম্বর ২০২২ মৃত্যুদাবী চেক হস্তান্তর ও বিশেষ ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালক জনাব শহীদ-ই-শিরিন শারমিন, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ রবিউল আহ্সান।
সভাপতিত্ব করেন জনাব মোঃ বেলায়েত হোসেন মিলন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) খুলনা ডিভিশন।

বীমা গ্রাহক মরহুমা হোসনেয়ারা বেগম তার পলিসির মাত্র ২টি প্রিমিয়াম বাবদ ২২,৩১২ টাকা জমা দিয়ে মৃত্যুবরণ করেন। আজ আনুষ্ঠানিক ভাবে মরহুমার মনোনীতক স্বামী আনসার আলীর হতে দ্রুততম সময়ে মৃত্যুদাবী বাবদ ১,০৫,০০০ টাকার চেক তুলে দেন কোম্পানির সম্মানিত পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয়। এসময় অফিসের ইভিপি, এসভিপি, ডিজিএম সহ অন্যান্য কর্মী/কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


