শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক সিইও’র ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্ল্যাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে পৃথকভাবে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশেষ জজ-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঁঞা এ রায় দেন। মামলার শুরু থেকেই উভয় আসামি পলাতক রয়েছেন।

রায়ে বলা হয়, আসামি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী মো. হেমায়েত উল্ল্যাহ ও তার স্ত্রী ফরিদা আক্তার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় দুদক আইনের ২৬ (২), ও ২৭ (১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারা মোতাবেক উভয়কে পৃথক পৃথকভাবে মোট চার বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হলো।

মামলার বিবরণে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী মো. হেমায়েত উল্ল্যাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে মোট ৬ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫৪৮ টাকার অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৯ সালের ২৫ জুলাই এ অভিযোগে দুদকের তৎকালীন উপপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে ২০২১ সালে অভিযোগ দাখিল করা হয়।

দীর্ঘদিন শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। মামলার আভিযোগে বলা হয়, হেমায়েত উল্ল্যাহ অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। তাঁর স্ত্রী গৃহীনি হলেও দুদকে নোটিশের জবাবে ব্যবসায়ী হিসেব প্রদর্শন করা হয়।

এদিকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বরে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) একই কারণে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. হেমায়েত উল্ল্যাহকে ওএসডি করে।

সম্পর্কিত খবর