শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

 

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) প্রতিবেদন প্রকাশ করেছে সদ্য পুঁজিবাজারে আসা বিমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এই প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে এক কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এ তিন মাসে মুনাফা বেড়েছে ১৮ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৫২ পয়সা। আইপিও শেয়ার বিবেচনায় নিলে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়াবে ৩৫ পয়সা।

তবে প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) বা ৯ মাসে কোম্পানিটির (ইপিএস) হয়েছে এক টাকা পাঁচ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৮৬ পয়সা। আর তিন প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে তিন কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল দুই কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। আর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বিবেচনায় নিলে তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়াবে ৬৩ পয়সা।

এছাড়া ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে আইপিও-পূর্ব পরিশোধিত শেয়ারের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৯ পয়সা, আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ারের ভিত্তিতে যা দাঁড়াবে ১৫ টাকা ৮১ পয়সা। তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ছিল তিন কোটি তিন লাখ ৯১ হাজার ৬৬০, আইপিও শেয়ার বিবেচনায় নিলে যা দাঁড়াবে পাঁচ কোটি ছয় লাখ ৫২ হাজার ৭৬৬। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে গতকাল থেকে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। যদিও গত বুধবার থেকে কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। এর আগে আইপিও আবেদনকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার তাদের বেনিফিশারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। এর আগে চলতি বছরের ২০ থেকে ২৪ নভেম্বও পর্যন্ত কোম্পানিটির আইপিও গ্রহণ করা হয়। আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের দুই কোটি দুই লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে মোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করেছে কোম্পানিটি। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করার পাশাপাশি গ্রণপ্রস্তাবের খরচ খাতের ব্যয় করবে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।

সম্পর্কিত খবর