শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি প্রিন্সের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়াকে মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবসে ময়মনসিংহের ধোবাউড়ায় স্মৃতিসৌধে বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। জনগণের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, ফরহাদ রব্বানী সুমন, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, যুবদল নেতা আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, কবিরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা কামরুল হাসান সুমন প্রমুখ।

এর আগে বিএনপির নেতাকর্মীদের নিয়ে র্যালি করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সম্পর্কিত খবর