শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে এসএমই ফাউন্ডেশন ও ফুডপ্যান্ডা’র কর্মশালা

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সামাজিক মাধ্যম কেন্দ্রিক ব্যবসায়ের গণ্ডি পেরিয়ে অনলাইন মার্কেটপ্লেসের বৃহত্তর পরিসরে যুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও সহযোগিতা প্রদানে বিশেষ কর্মশালার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন এবং ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

কর্মশালায় প্রায় ৪০ জন উদ্যোক্তা অংশ নেন, যাদের অধিকাংশই নারী। এই উদ্যোক্তারা ফেসবুকের মত অনলাইন প্ল্যাটফর্মে কেক, পিঠা, ফ্রোজেন ফুড, ঘি, মিষ্টি, ও আইসক্রিম-সহ ঘরে বানানো বিভিন্ন খাবার বিক্রি করেন। কর্মশালায় অংশ নিয়ে তারা নিজেদের ব্যবসায়ের পরিসর আরো বড় করে তোলার বিভিন্ন পরামর্শ লাভ করেন।

রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন ফুডপ্যান্ডা’র হেড অব সেলস সিরাজুল হক। উদ্যোক্তারা কীভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হতে পারেন এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ডিজিটাল কর্মাসের বাজারে সাফল্য অর্জনে তাদের কাজের ক্ষেত্রে কী ধরণের কৌশলগত পরিবর্তন আনা জরুরী, এ বিষয়ে তিনি আলোচনা করেন।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সমূহকে নিজেদের কার্যপরিসর বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্ঞান সরবরাহের জন্য এই কর্মশালাটি আয়োজন করা হয়। এর মাধ্যমে গ্রাহকদের জন্য সেবার প্রাপ্তি আরো সহজ করা এবং ফুডপ্যান্ডা’র মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে নতুন প্রবৃদ্ধির সুযোগ অনুসন্ধানেও উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা হয়।

অংশগ্রহণকারী উদ্যোক্তারাও অনলাইন পরিসরে ব্যবসার বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক বিষয় তুলে ধরেন, এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তার জন্য এধরণের কর্মশালা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “সময়ের সাথে সাথে ব্যবসার ধরণে অনেক পরিবর্তন এসেছে। বর্তমান প্রজন্ম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়মিত পণ্য ও সেবা গ্রহণে অভ্যস্ত। ব্যবসায়ীদের এই পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে হবে, পাশাপাশি ডেলিভারির ক্ষেত্রে যেন দ্রুততম সময় ও গ্রাহকের সেরা স্বাচ্ছন্দ্য নিশ্চিত থাকে, সেটিও খেয়াল রাখতে হবে”। এছাড়াও তিনি সম্ভাবনাময় উদ্যোক্তা ও ক্ষুদ্র উদ্যোগ সমূহের ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য ফুডপ্যান্ডাকে ধন্যবাদ জানান, এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ; মহাব্যবস্থাপক ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ফুডপ্যান্ডা’র পাবলিক রিলেশনস লিড আফিফা সুলতানা প্রমুখ।

সম্পর্কিত খবর