শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ক্রিকেটে যেসব নিয়মে পরিবর্তন আনছে আইসিসি

একাধিক নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী মাস থেকে টেস্ট ক্রিকেটের নিয়মের বদল হতে চলেছে। পরিবর্তন আসছে সাদা বলের ক্রিকেটেও।
আগামী জুন মাস থেকে ক্রিকেটে একাধিক নিয়ম বদলে যাচ্ছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট জুন মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা। এই ম্যাচ থেকেই নতুন নিয়ম চালু হওয়ার কথা রয়েছে। আর জুলাই থেকে পরিবর্তন হবে সাদা বলের ক্রিকেটের নিয়মে।

আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে চালু হবে নতুন নিয়ম। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গলের সেই ম্যাচ থেকে শুরু হবে কনকাশন সাবের নতুন নিয়ম।

এবার থেকে যে কাউকে কনকাশন সাব হিসেবে নামানো যাবে না। খেলা শুরুর আগে ম্যাচ রেফারির কাছে দলগুলোকে পাঁচ জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেসার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার থাকবেন।
আর এই তালিকা থেকেই বদলি ক্রিকেটার নামাতে হবে। যেমন কোনো স্পিনার আহত হলে তার পরিবর্তে ব্যাটার নামানো যাবে না। তালিকায় থাকা স্পিনারকেই নামাতে হবে। কনকাশন সাবের ব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি।

একদিনের ক্রিকেটেও পরিবর্তন আনছে আইসিসি। এত দিন একদিনের ম্যাচের প্রতিটি ইনিংস খেলা হত দু’টি বলে। পিচের দু’প্রান্ত থেকে দু’টি বল ব্যবহার করা হতো। একেকটি বলে খেলা হত ২৫ ওভার করে। এবার থেকে ৩৪ ওভার পর্যন্ত আগের মতোই দু’টি বল ব্যবহার করা হবে।
৩৫তম ওভার থেকে একটি বলে খেলা হবে। ১৭ ওভার করে ব্যবহারের পর যে বলটি অপেক্ষাকৃত ভাল অবস্থায় থাকবে, সেটি দিয়ে বাকি ১৬ ওভার খেলা হবে। বৃষ্টি বা অন্য কোনো কারণে ওভারের সংখ্যা কমে ২৫ বা তার কম হলে পুরো ইনিংসই একটি বলে খেলা হবে।
ইনিংসের কোনো সময় বল পরিবর্তন করতে হলে, ভালো বল পাওয়ার সম্ভাবনা থাকবে না। যে বলটি পরিবর্তন করার প্রয়োজন হবে সেই বল দিয়ে যত ওভার খেলা হয়েছে, অন্তত তত ওভার খেলা হওয়া বলই পাওয়া যাবে পরিবর্তন হিসেবে।

সম্পর্কিত খবর