শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্যালিফোর্নিয়ায় দাবানলে কয়েক হাজার দুর্লভ বৃক্ষ পুড়ে ছাই

চলতি বছরের দাবানলে ক্যালিফোর্নিয়ায় কয়েক হাজার ‘সিকোইয়া’ দুর্লভ বৃক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এক বছর আগে দাবানলে এই প্রজাতির ১৪ শতাংশ ধ্বংস হয়েছে। এই সংখ্যা বিশ্বের বৃহত্তম এ প্রজাতির সংরক্ষিত মোট বৃক্ষ সংখ্যার ৫ শতাংশ। সংশ্লিষ্ট কর্মকর্তারাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

বছরের পর বছর খরা ও উষ্ণ আবহাওয়া ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এ বছর তীব্র গরম এবং দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে দুর্লভ প্রজাতির এই বৃক্ষ নির্মূল হয়েছে। দু’টি বজ্রপাত থেকে ছড়িয়ে পড়া দাবানলে দুর্লভ প্রজাতির ৩ হাজার ৬শ’ সিকোইয়া গাছ পুড়ে ছাই হতে পারে যার প্রতিটি গাছের ব্যাস ৪ ফুটের বেশি (১২০ সেন্টিমিটার)।

সেকোইয়া এবং কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের তত্ত্বাবধায়ক ক্লে জর্ডান বলেছেন, ‘বাস্তবতা হলো আমরা সীমিত সংখ্যার এই আইকনিক গাছের বিশাল ক্ষতি দেখেছি। কয়েক দশকেও এই ক্ষতিপূরণ করা যাবে না।’
এদিকে, বিজ্ঞানীরা বলেছেন, অনিয়ন্ত্রিতভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোসহ মানবসৃষ্ট কার্যকলাপ এই গ্রহের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী।

দাবানল ও ছড়িয়ে পড়া অগ্নিশিখা থেকে বাঁচাতে বিশ্বের বৃহত্তম গাছ ‘জেনারেল শেরম্যান’কে রক্ষা করতে অগ্নিনিরোধক ফয়েল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। গাছটির উচ্চতা ২৭৫ ফুট (৮৩ মিটার)। গাছটি ভালো অভিযোজন এবং ঘন বাকলের মাধ্যমে তাপীয় অবস্থা থেকে নিজেকে রক্ষা করে।

সম্পর্কিত খবর