শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ক্যাটরিনা-ভিকির বিয়ের জন্য ৪৫ হোটেল বুকড!

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের দিন ঘনিয়ে আসছে। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে ডিসেম্বর আসন্ন। আর মাত্র কদিন পরেই লাল টুকটুকে শাড়ি পরে ভিকির সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন বলিউড সেনসেশন।

ইতোমধ্যে বিয়ের সব প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে। বিয়ের ভেন্যু, পোশাক আশাক, বিয়ের পর কোথায় উঠবেন দুজনে সবকিছু ঠিকঠাক। টানা তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান হবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় আয়োজন। বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের কার্ড পৌছে দেওয়া হয়েছে।

এতদিন শোনা যাচ্ছিল ক্যাটরিনার ‘সাবেক প্রেমিক’ সালমান খান বিয়েতে উপস্থিত থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিয়েতে থাকছেন না।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারকা জুটির বিয়ের জন্য ৪৫টি হোটেল বুক করা হয়েছে। হোটেলগুলো খুব একটা বড় নয়। কারণ বিয়ের ভেন্যু রণথমবোরের হোটেল কক্ষগুলো ছোট ছোট। ক্যাটরিনার বিয়েতে বহু বলিউড ও টালিউড সেলিব্রেটি সপরিবারে আসবেন, তাদের জন্য এসব হোটেল বুক করা হয়েছে।

বিয়ের ভেন্যু থেকে ক্যাটরিনার লেহেঙ্গা কেমন হবে, সেসব খবরও উঠে এসেছে ভারতের গণমাধ্যমে। কিন্তু যাদের বিয়ে নিয়ে হইচই তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন।

এতেও অবাক হওয়ার কিছু নেই। অনেক তারকা যুগলই আগে থেকে বিয়ের ঘোষণা দেননি। কিন্তু গুঞ্জন সত্যি করে নির্দিষ্ট সময়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

এদিকে, ভিকির খালাতো বোন উপাসনা বোহরা সাফ জানিয়ে দিয়েছেন, ভিকি-ক্যাটরিনার বিয়ের খবর গুজব বৈ আর কিছু নয়। কোনটা সত্য, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সম্পর্কিত খবর