শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ক্যাটরিনাকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

মালদ্বীপে ক্যাটের জন্মদিন উদযাপন সেরে দেশে ফিরতে না ফিরতেই ইনস্টাগ্রামে হুমকি পান এই দম্পতি। সোমবার ভিকি সান্তাক্রুজ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ মঙ্গলবার জানিয়েছে, ভিকির অভিযোগের ভিত্তিতে মানবিন্দর সিং নামের এক যুবককে মুম্বাইয়ের সান্তাক্রুজ শহরতলির একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মানবিন্দর সিং নিজেও একজন অভিনেতা, তার বাড়ি উত্তরপ্রদেশের লখনৌতে। মুম্বাইয়ের টিভি সিরিজ আর চলচ্চিত্রে সুযোগ পাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। তবে হুমকির পেছনে রয়েছে ক্যাটের প্রতি তার অন্ধ প্রেম।

মানবিন্দর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বার্তা পাঠাতেন ক্যাট আর ভিকিকে। ইনস্টাগ্রামে তিনি দাবি করতেন, তিনি ক্যাটকে বিয়েও করেছেন।

ক্যাটরিনার ছবির সঙ্গে নিজের ছবিজুড়ে দিয়ে সেসব তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেন।

ভিকির করা মামলার অভিযোগে বলা হয়, মানবিন্দর তাকে হুমকি দিয়ে ভিডিও পোস্ট করা ছাড়াও তাদের দুজনকে ফোনেও হুমকি দিয়েছেন।

এমনকি ক্যাটরিনাকে এও বলেছিলেন, প্রয়োজনে তার বোন ইসবেলা কাইফের সঙ্গে ‘অপ্রীতিকর’ কিছু ঘটিয়ে ফেলতে পারেন।

সম্পর্কিত খবর