শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কেয়া পায়েলের প্রেমে উড়ছেন অপূর্ব!

‘উড়ছি তোমার প্রেমে’ শিরোনামে একটি নাটক প্রচার হবে ভালোবাসা দিবসে। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল।

এরই মধ্যে অন্তর্জালে ‘উড়ছি তোমার প্রেমে’ শিরোনামের গান দিয়ে আলোচনায় রয়েছে নাটকটি। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সময়ের সুপারস্টার অভিনেতা অপূর্ব। তাঁর সঙ্গে এ নাটকে জুটি হয়েছেন মিষ্টি হাসির অভিনেত্রী কেয়া পায়েল।

নাটকটির গল্প নিয়ে নির্মাতা এবং অভিনয়শিল্পীরা মুখ খুলতে নারাজ। তবে পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প এটি। সাথে রয়েছে মুগ্ধতা এবং বিরহের আমেজ।

জাকারিয়া সৌখিনের ভাষ্যে, ‘আমি খুবই টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ, তাতে আমার ভয়ে হাঁটু কাঁপছে। যত বেশি আগ্রহ, তত বেশি চাপ। এ চাপ আমি কীভাবে সামাল দেব জানি না।’

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শককে বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি কেউ নিরাশ হবেন না।’

কেয়া পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ঠিকঠাক অভিনয় করতে। বাকিটা আল্লাহ ভরসা।’

‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।

নাটকটি ভ্যালেন্টাইনে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

 

সম্পর্কিত খবর