শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কেবিসি’র মঞ্চে অমিতাভের সামনে কান্নায় ভেঙে পড়লেন জন

মারকাটারি শারিরীক গঠন ও অ্যাবস জন্য বিখ্যাত বলিউড অভিনেতা জন আব্রাহাম। অথচ বিশাল দেহের অধিকারী এই অভিনেতা কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সামনে কেঁদে দিলেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠেছে এই তথ্য।

সম্প্রতি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলের তরফ থেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর একটি আগামী পর্বের একটি ঝলক শেয়ার করা হয়। সেখানেই দেখা যাচ্ছে ‘সত্যমেব জয়তে ২’ ছবির প্রচারের জন্য কেবিসি’র মঞ্চে এসে হাজির হয়েছেন জন আব্রাহাম ও অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। সেখানে এসেই হঠাৎই আবেগঘন হয়ে পড়েন জন। কিন্তু কেন?

‘শানদান শুক্রবার’ এর প্রোমোতে, কেবিসির মঞ্চে প্রবেশ করেই সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে অনেক মজা এবং খুনসুটি করতে দেখা যায় জনকে। হট সিটে বসে বিগ বি’র সঙ্গে আলাপচারিতার সময় অভিষেক বচ্চনের সঙ্গে ‘ধুম’ ছবির শ্যুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করেন জন। নিজের ঈর্ষণীয় ফিজিক্স ও অ্যাবসও শো-অফ করতে দেখা যায় জনকে।
গোটা প্রোমোতে হাসি মজায় মেতে থাকলেও প্রোমোর শেষে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই অভিনেতাকে। হঠাৎই কোনও অজানা কারণে শো-এর মাঝেই কেঁদে ফেলেন তিনি। টিস্যু পেপার দিয়ে চোখ মুছে নেন। কিন্তু আচমকা কেন কেঁদে ফেললেন জন? প্রশ্ন দর্শক মহলের। তা জানতে হলে তাকিয়ে থাকতে হবে শুক্রবার (২৬ নভেম্বর) ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর এপিসোডের দিকে।

সম্পর্কিত খবর