শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

২০২৩-২৪ অর্থবছর
কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড ১৫ হাজার কোটি টাকা মুনাফা

বাংলাদেশ ব্যাংক ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড প্রায় ৪০ হাজার কোটি টাকা আয় করেছে। পরিচালন ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে ১৫ হাজার ১০০ কোটি টাকা। আগের অর্থবছর ১৫ হাজার কোটি টাকা আয় করেছিল। পরিচালন ব্যয় বাদে নিট মুনাফা হয়েছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন হয়। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এই বৈঠক হয়।

বাংলাদেশ ব্যাংক গত অর্থবছর রেপো, স্পেশাল রেপোর বিপরীতে বিভিন্ন ব্যাংককে বিপুল অঙ্কের স্বল্পমেয়াদি ধার দিয়েছে। সব মিলিয়ে এ রকম ধারের পরিমাণ ছিল ৩২ লাখ ২১ হাজার কোটি টাকা। এর আগের সাত বছরে দেওয়া মোট ধারের চেয়ে যা বেশি। সুদহারও ছিল সাম্প্রতিক যে কোনো সময়ের চেয়ে বেশি। পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিক্রি ও সরকারকে ঋণ দিয়েও অনেক টাকা আয় করেছে।

সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে তথ্য গোপন করে অর্থবছরের শেষ তিন মাসে সরকারকে টাকা ছাপিয়ে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এন এস

সম্পর্কিত খবর