শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

কেনিয়ায় বন্যা, মাসাইমারায় আটকা বহু পর্যটক

কেনিয়ার মাসাইমারা জঙ্গলে বেড়াতে গেছিলেন বহু পর্যটক। তারই মধ্যে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। এরফলে জঙ্গলে আটকে পড়েছেন অন্তত ১০০ পর্যটক। কীভাবে তাদের উদ্ধার করে শহরে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা শুরু করেছে প্রশাসন।

সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের।

এদিকে কেনিয়ার বন্যায় এখনো পর্যন্ত অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন অন্তত এক লাখ ৯৫ হাজার মানুষ। বিভিন্ন ত্রাণশিবিরে তাদের রাখা হয়েছে।

বুধবার সকালে মাসাইমারার একটি নদীর পার ভেঙে যায়। তারপরেই জলস্রোত ঢুকে পড়ে জঙ্গলের ভিতর। জঙ্গলের অফিসার স্টিফেন নাকোলা এএফপি-কে জানিয়েছেন, আচমকা নদীর পার ভাঙায় জঙ্গলের ভিতর পর্যটকদের থাকার জায়গা ভেসে গেছে। বহু পর্যটক এবং বনকর্মী আটকে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা হচ্ছে।

রেড ক্রস ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। নৌকো এবং হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজ চলছে। রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত বিভিন্ন ক্যাম্প থেকে ৬১জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো উদ্ধারকাজে নামার জন্য সেনাকে নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্যই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে কেনিয়ায়।

সম্পর্কিত খবর