শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কৃষকের কামড়ে সাপের মৃত্যু

সাপে কাটার ঘটনা গ্রামগঞ্জে খুব একটা বিরল নয়। বিভিন্ন দেশে সাপের কামড়ে মানুষ মারা যায় প্রতিবছরই। ভারতে  সাপের কামড়ে প্রাণ হারান বছরে ৪৬০০০ মানুষ। তবে এবার দেশটিতে অদ্ভুত এক ঘটনা ঘটেছে।

এক কৃষক সাপের কামড় খেয়ে নিজেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী পুণিত নামের ওই কৃষক ৪ নভেম্বর ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে কামড়ে দেন।

পুণিত বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।’

স্থানীয়রা জানায়, সাপটি ঘটনাস্থলেই মারা যায়, তবে পুণিত জ্ঞান হারাননি। পরে গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন।

ডা. শের সিং বলেন, ‘রাতে তাকে ভর্তি করা হয়েছিল। আমরা অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। যদি সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।’

পুণিতের চাচাতো ভাই অমন কুমার বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সে মজা করছে। কিন্তু পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা পড়ে আছে। গ্রামজুড়ে এখন এই ঘটনা সবার মুখে মুখে।

চিকিৎসকরা সতর্ক করেছেন, সাপের কামড় কোনো সাহস দেখানোর বিষয় নয়, এটি জরুরি চিকিৎসার ব্যাপার।

পুণিত নিজেও বলেন, ‘আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটা খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।’

 

পুণিতের চাচাতো ভাই অমন কুমার বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সে মজা করছে। কিন্তু পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা পড়ে আছে। গ্রামজুড়ে এখন এই ঘটনা সবার মুখে মুখে।’

সম্পর্কিত খবর