শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

কাস্টমসে আটকে থাকা গম রপ্তানির সুযোগ দিচ্ছে ভারত

ভারতের সরকার মঙ্গলবার জানিয়েছে, রপ্তানির উদ্দেশে যেসব গম কাস্টমসের অনুমতির জন্য অপেক্ষা করছিল সেসব গম রপ্তানি করার সুযোগ দেবে তারা।

একটি বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারত মিশরে গম রপ্তানি করবে।

এ ব্যাপারে বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৩ মে ও এর আগে যেখানেই গমের চালান কাস্টমসে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে এবং কাস্টমসের সিস্টেমে রেজিস্ট্রি করা হয়েছে সেগুলোকে রপ্তানির সুযোগ দেওয়া হবে।

এ বছর ১০ মিলিয়ন টন গম রপ্তানি করার রেকর্ড গড়ার কয়েকদিন পরই হঠাৎ করে গম রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে দেয় ভারত।

এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৩ মের আগে যেসব চালানের এলওসি দেওয়া হয়েছে শুধুমাত্র সেগুলোই রপ্তানির সুযোগ পাবে।

তবে এ ঘোষণার কারণেও অনিশ্চয়তা কাটেনি। কারণ কাস্টমস বা ট্রানজিটে আছে ২২ লাখ টন গম। কিন্তু এলওসি আছে মাত্র ৪ লাখ টনের।

তাছাড়া পোর্টে আটকে আছে ১৮ লাখ টন। এর কারণে লসে স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে খামারিদের।

এদিকে হঠাৎ করে গম রপ্তানি নিষিদ্ধ করায় ভারতে গমের দাম হঠাৎ করে ৪% কমে যায়।

সম্পর্কিত খবর