শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ভারতীয় ৫ নাগরিক

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক। বুধবার (২০এপ্রিল) সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরে যান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর কর্মকর্তাদের (বিএসএফ) উপস্থিতিতে সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন।

ভারতে যাওয়া নাগরিকরা হলেন, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে ছামিউল হাসদা (৩০), একই এলাকার মন্টুমুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু (৪৫), দক্ষিণ দিনাজপুরের পশ্চিম আপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমরোম (৪২), আসামের কালাইর আলগা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ (৩৫) এবং মুর্শিদাবাদের সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি (৪৪)।

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, ‘তারা বিভিন্ন সময় অবৈধ্যভাবে দেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি সদস্যের হাতে আটক হন। এরপর থেকে তারা দিনাজপুর ও নওগাঁ কারাগারে ছিলেন। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সম্পর্কিত খবর