শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

কাওরান বাজারে ২০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার

গোডাউনের সামনে সিগারেটের প্যাকেট রেখে ভেতরে মজুত করে রাখা ছিল সয়াবিন তেল। এভাবেই বিক্রি না করে অবৈধভাবে মজুত করে বাড়ানো হচ্ছে ভোজ্যতেলের দাম। রবিবার (১ মে) রাজধানীর কাওরান বাজারে অভিযান চালিয়ে এমন প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিসমিল্লাহ স্টোরের গোডাউন থেকে দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান।

অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে বিসমিল্লাহ স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে তেল বিক্রিসহ ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, আমরা খোঁজখবর নিয়ে জানলাম, ভোজ্যতেলের মিলগুলো চাহিদা অনুযায়ী, তেল সরবরাহ করছে। তাহলে তেল যাচ্ছে কোথায়। পরে কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার সকালে কাওরান বাজারের দোতালা মার্কেটে অভিযান পরিচালনা করি। এসময় দেখি, বিসমিল্লাহ স্টোর নামের প্রতিষ্ঠানটির গোডাউনের সামনে সিগারেটের প্যাকেট রেখে পেছনে তেল মজুত করে রাখা হয়েছে। অথচ তারা ক্রেতাদের বলছে, তাদের গোডাউনে তেল নেই, সরবরাহ কম। এই বলে তারা অবৈধভাবে মজুত করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা দুই লাখ টাকা জরিমানা করেছি।’

তিনি জানান, এছাড়া সিদ্দিক এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠান বেশি দামে তেল বিক্রি করায় তাদেরকে ১০ হাজার টাকা এবং বেশি দামে মুরগি বিক্রি করায় আরেকটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সম্পর্কিত খবর