down of head

কর মেলায় ১০০ কোটি টাকা কর দিল ইসলামী ব্যাংক

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর মেলায় ১০০ কোটি টাকার কর দিয়েছে।

রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলায় ১৪ নভেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির কাছে আয়করের অংশ হিসেবে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী।

চেক হস্তান্তরের সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি ও ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আশরাফুল হকসহ জাতীয় রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর