শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

করোনায় মারা গেলেন টিকাকে ‘না বলা’ বেলজিয়ামের সেই বক্সার

করোনার টিকা সংক্রমণ ও মৃত্যুকে একেবারে শূন্যের কোটায় নিয়ে আসতে পারবে না এখনই, তবে বাঁচার-সুস্থ থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে। – এমনটাই বক্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

তবে প্রথমদিন থেকেই টিকাকে অবজ্ঞা করে আসছিলেন তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন ফ্রেদেরিক সিনিস্ত্রা। কখনো টিকা দেবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন।

আর সেই রেসলারই প্রাণ হারালেন করোনায়। টিকা না নেওয়াটাই কাল হয়েছে বেলজিয়ামে ‘সবচেয়ে শক্তিশালী পুরুষ’ হিসেবে পরিচিতি পাওয়া সিনিস্ত্রার, জানিয়েছেন চিকিৎসকরা।

৪১ বছর বয়সে সিনিস্ত্রা গত ১৫ ডিসেম্বর মারা গেছেন বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা।

গত নভেম্বরে করোনায় আক্রান্ত হন সিনিস্ত্রা। শেষদিকে অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় তাকে।

সে সময় হাসপাতালের বেডে শুয়ে সিনিস্ত্রা লিখেছিলেন, ‘পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বাসায় থেকে সুস্থ হচ্ছি, যেভাবে সুস্থ হওয়ার কথা। আরও হাজারগুণ শক্তিশালী হয়ে আমি সবার মাঝে ফিরব।’

কিন্তু ফিরতে পারলেন না, বেলজিয়ামের লিয়েজে মারা গেলেন এই কিক বক্সার।

এদিকে টিকা না নেওয়া স্বামীর করোনার মৃত্যু হয়েছে তা স্বীকার করতে নারাজ সিনিস্ত্রার স্ত্রী।

সম্পর্কিত খবর