কক্সবাজারে ট্রাস্ট লাইফের বার্ষিক সম্মেলন
আজ রবিবার ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের শৈবাল কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফের সম্মানিত স্পনসর ডিরেক্টর জাহাঙ্গীর হোসাইন মোল্লা।
প্রধান বক্তা ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন।


