শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’-এ বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা শুধু ক্যাম্পেইনই পরিচালনা করি না বরং মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা আর স্বতঃস্ফূর্ত সাড়াকে মূল্যায়ন করি। আপনারা বাংলাদেশের প্রতিটি অলিগলিতে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কোম্পানির পক্ষে যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। ব্র্যান্ডিং একটি অত্যন্ত গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত প্রয়োজন হয় নতুন ও বৈচিত্রময় আইডিয়া।

তিনি বলেন, উদ্ভাবনী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনারা ওয়ালটনকে মানুষের আরও কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের এই বিশেষ অবদানের জন্যই ওয়ালটন আজ দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ওয়ালটনের সাফল্যে আপনাদের বিশেষ অবদানকে সম্মান জানাতে পুরস্কার প্রদানের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সম্পর্কিত খবর