শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ওমিক্রনে ভারতে প্রথম মৃত্যু

ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে এই প্রথম ওমিক্রনে আক্রান্ত কারো মৃত্যু হলো বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৭৩ বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের উদয়পুরের লক্ষ্মীনারায়ণ নগররের বাসিন্দা বলে এনডিটিভি জানিয়েছে।

গত বছরের ১৫ ডিসেম্বর ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তির ডায়বেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতা ছিল।

২১ ডিসেম্বর তার করোনা নেগেটিভ ধরা পড়ে। এরপর তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়। তিনি করোনার দুটি টিকাও নিয়েছিলেন। এমনটি তিনি উল্লেখযোগ্য কোথাও ভ্রমণ কিংবা সংশ্লিষ্ট কারো সংস্পর্শেও আসেননি।

২৫ ডিসেম্বর জিনোম সিকোয়েন্সিংয়েন ফল পাওয়ার পর তার শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যায়। এর ছয়দিন পর ৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

ভারতে এ পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সবচেয়ে বেশি ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৬৫৩ জনের শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এক লাফে দেশটিতে প্রায় ৫৫ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ।

ভারতে মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় চারগুণ বেড়েছে।

 

সম্পর্কিত খবর