শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

এলএনজি টার্মিনালে ত্রুটি, গ্যাস সরবরাহ বন্ধ

কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি এফএসআরইউ-এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অতি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

সঙ্গে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছে।

‘দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে’ উল্লেখ করে বলা হয়, ‘সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।’

সম্পর্কিত খবর