শিরোনাম
icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম
down of head

এমপি হারুনের জামিন আপিলে বহাল

চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদের জামিন বহাল রয়েছে আপিল বিভাগে। ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে শুল্কমুক্ত গাড়ি বিক্রির মামলায় তাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। সেই সঙ্গে এখন তার কারামুক্তিতেও বাধা নেই। জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি শেষে বুধবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন।

আগেরদিন মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের করা আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান এটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় শুনানি হলো নিয়মিত বেঞ্চে। আদালতে হারুন অর রশীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

সোমবার (২৮ অক্টোবর) পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হারুন অর রশীদের করা আপিল গ্রহণ করে বিচারপতি মো. শওকত হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ডের সাজা স্থগিত করেছেন আদালত। জামিনের এ আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) আবেদন করে দুদক।

গত ২১ অক্টোবর (সোমবার) শুল্কমুক্ত গাড়ি আমদানি বিক্রির মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। একই সঙ্গে, তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

সম্পর্কিত খবর