এমজেএলবিডির মুনাফা বেড়েছে ৭১%
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬২ কোটি ৮৭ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে। যেখানে এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৩৬ কোটি ৭৪ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭১ শতাংশ।
গতকাল বিকালে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে এমজেএলবিডির পর্ষদ। প্রতিবেদন অনুসারে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৬৬০ কোটি ৮৮ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৫০৬ কোটি ৯০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩০ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা।


