শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

এবি ও এনআরবিসি ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলামের সভাপতিত্বে ৮০০তম কমিশন সভায় গতকাল এ বন্ড দুটি অনুমোদন করা হয়।

সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকালের সভায় এবি ব্যাংকের ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড প্রস্তাব অনুমোদন করা হয়। বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি হস্তান্তরযোগ্য, আনসিকিউরড, নন-কিউমিউলেটিভ, কন্টিনজেন্ট ও কনভার্টিবল।

বন্ডটির ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ৬০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে এবি ব্যাংক এডিশনাল টায়ার-ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অফার উভয় ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ১ হাজার টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এবং আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে বিএমএসএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

অন্যদিকে গতকালের কমিশন সভায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৩০০ কোটি টাকার সাত বছর মেয়াদি বন্ড প্রস্তাব অনুমোদন করা হয়। বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট ও সাব অর্ডিনেট বন্ড। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার-টু ক্যাপিটাল বেস শক্তিশালী করবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি ও ম্যান্ডেডেট লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে যথাক্রমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড (সিবিসিআরএল)। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত করার শর্তারোপ করা হয়েছে।

সম্পর্কিত খবর