শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

এবার রাশিয়ায় কাজ স্থগিত করল সিএনএন-ব্লুমবার্গ

ইউক্রেনে রাশিয়ার হামলা সংক্রান্ত ‘ভুয়া খবর’ ছড়ালে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে একটি আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর রাশিয়ার অভ্যন্তরে সাংবাদিকদের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ব্লুমবার্গ ও সিএনএন। রাশিয়ার নতুন আইনের কথা উল্লেখ করে ব্লুমবার্গ জানায়, ইচ্ছাকৃতভাবে ‘ভুয়া’ খবর ছড়ানোর অভিযোগ এনে কারাদণ্ড দেওয়া হতে পারে।

এক বিবৃতিতে ব্লুমবার্গের এডিটর ইন চিফ জন মিকলেটউইট বলেন, ফৌজদারি আইনের সংশোধনী, যা শুধু একীভূতকরণের মাধ্যমে যেকোনো স্বাধীন সাংবাদিককে অপরাধী করতে চায়। সে দেশের মধ্যে যেকোনো ধরনের স্বাভাবিক সাংবাদিকতা বজায় রাখা অসম্ভব হয়ে গেছে।
শুক্রবার সিএনএনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি এবং আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছি।

এর আগে শুক্রবার সকালে রাশিয়ায় কার্যক্রম স্থগিত করে বিবিসি। এ ছাড়া এবিসি, সিবিএস নিউজ, রেডিও কানাডাও দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে।

সম্পর্কিত খবর