শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চেম্বার জজ আদালতের নির্দেশনা
এনআরবি লাইফে পরিচালক পদে বহাল বি এম ইউসুফ আলী

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক হিসেবে বহাল থাকছেন বি এম ইউসুফ আলী। তাঁর পরিচালক পদ নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

আদালত সূত্রে জানা গেছে, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এর আগে ২৯ এপ্রিল ২০২৫ তারিখে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের ইস্যু করা গত ৯ এপ্রিলের চিঠির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

একইসঙ্গে বি এম ইউসুফ আলী ও অপর তিন পরিচালককে বীমা কোম্পানিটিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

গত ৯ এপ্রিল ২০২৫ তারিখে এক চিঠিতে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়।

পদ শূন্য ঘোষণা করা ওই ৪ পরিচালক হলেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, লিবার্টি লিভিং লিমিটেডের প্রতিনিধি মো. জামাল উদ্দিন, পারিজাত ডেভেলপার্স লিমিটেডের প্রতিনিধি ফৌজিয়া ইয়াছমিন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মোস্তফা হেলাল কবির।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের এমন নির্দেশনার বিরুদ্ধে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা (কোম্পানি মেটার নং- ৬৬৫/২০২৫) দায়ের করেন বি এম ইউসুফ আলী।

গত ২৯ এপ্রিল ওই রিট মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত চিঠির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করে পরিচালকদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

সম্পর্কিত খবর