শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বললেন শিল্পমন্ত্রী
‘এখন মাদরাসায়ও বিজ্ঞানসম্মত লেখাপড়া করানো হচ্ছে’

আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতার রাজনীতি করে উল্লেখ করে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষ মিলেমিশে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে।

আজ শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী পৌরসভার চন্দনবাড়ী কামিল মাদরাসা প্রাঙ্গণে মনোহরদী উপজেলার মাদরাসা সমূহের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমরা মায়ের মুখের ভাষা বাংলার জন্য আন্দোলন করেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান সকলকে একসঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছে। সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে আনন্দসহকারে পালন করছে। আমরা অসাম্প্রদায়িকতার রাজনীতি করি।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রতিটি স্কুলেই নতুন ভবন, কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষায়ও তার প্রতিফলন ঘটেছে। এখন মাদরাসায়ও বিজ্ঞান সম্মত লেখাপড়া করানো হচ্ছে। সকলেই ডিজিটাল যুগের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু রায়হান ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।

এর আগে মনোহরদী প্রেস ক্লাবের নবগঠিত কমিটি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের লেখনির মাধ্যমে উন্নয়নযাত্রা সকলের কাছে তোলে ধরার আহ্বান জানান। এ সময় মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর