শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

এক মাস পর করোনায় একজনের মৃত্যু

টানা ৩০ দিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। মৃত্যুর ঘটনাটি ঘটেছে গাজীপুরে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪১। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬০। করোনা শনাক্ত হয়েছিল ৫০ জনের।

এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯ জনের করোনা শনাক্ত হয়। সবাই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে সিলেটে ছয়জনের ও ময়মনসিংহে একজনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

সম্পর্কিত খবর