শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

একসাথে একই ছবিতে শাকিব-মারুফ!

এবারের ঈদে শাকিব খানের নতুন ছবির সাথেই ফাইট করবে কাজী মারুফের ‘গ্রীন কার্ড’ চলচ্চিত্রটি। এমনটাই বললেন চিত্রনায়ক ও প্রযোজক কাজী মারুফ। কাজী মারুফ বলেন, ‘আমি কখনো কারো ভয় বা অনুকম্পায় চলিনি, তাই সমানে সমানেই ফাইট করতে চাই। ঈদেই ছবিটি নিয়ে আসব। এখানে কারো সাথে বিরোধ নেই আমার। আমি চাই একটা সুস্থ প্রতিযোগিতার ভেতর দিয়েই ছবি মুক্তি দিতে।’

উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরেই আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন কাজী মারুফ। সেখানেই নির্মাণ করেছেন তার ‘গ্রীনকার্ড’ মুভিটি। ছবি প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘আমার এই ছবিটি আমেরিকান বাঙালিদের জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তৈরি। যা মানুষকে ভাবাবে, যারা আমেরিকার জীবন সম্পর্কে জানেন বা খোঁজ রাখেন, বা যাদের আত্মীয়স্বজন রয়েছে, তাদের কাছে মনে হবে এটা তো আমারই গল্প।’

ছবিটি রিলিজ দিতেই মার্চে কাজী মারুফ আসবেন ঢাকায়। এসে ছবিটি সেন্সর করবেন। এবং রিলিজের সকল প্রস্তুতি নেবেন। ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজী মারুফর বাবা বরেণ্য নির্মাতা কাজী হায়াত্। তিনি বলেছেন, ‘ছবিটি যেকোনো সময়ে মুক্তি দিলেই দর্শকরা তা গ্রহণ করবে বলে আমি মনে করি।’

এদিকে আরো একটি চমক লাগানো খবর হলো, একসাথে একই ছবিতে আসতে পারেন শাকিব খান ও কাজী মারুফ। শাকিব খানের গ্রীনকার্ড নেবার সময় দীর্ঘদিন প্রবাস যাপনেই কাজী মারুফের সাথে পুরোনো শীতল সম্পর্কের অবসান হয়। তারা এখন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তাই দুজনকে একই ছবিতে দেখা যাবে কি-না, এমন প্রশ্নে কাজী মারুফ বলেন,‘ শাকিবই অফার করেছে আমাকে, তার সাথে ছবি করার জন্য। বলেছে আমার বাবাকে গল্পটা লিখতে। এখন দেখা যাক। তবে এটুকু আশ্বস্ত করতে পারি আমরা এক মুভিতে আসব খুব শিগগিরই।’

সম্পর্কিত খবর