শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

একদিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত হচ্ছে রুনা!

১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দিবসটিকে মেয়েদের দিনও বলা হয়ে থাকে। ২০১২ সালের ১১ অক্টোবর সর্বপ্রথম এই দিবস পালন করা হয়েছিল। লিঙ্গ বৈষম্য দূর করা দিবসটির অন্যতম প্রধান উদ্দেশ্য হলেও অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হলঃ শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস নানা আয়োজন করছে। তারই অংশ হিসেবে সোমবার একদিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়ে রুনা।

বিষয়টি নিশ্চিত করেছেন সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ফন লিনডে। এক টুইটবার্তায় রাষ্ট্রদূত লিখেছেনঃ “প্রস্তুত হও! আগামীকাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এবং আমরা একজন নতুন সুইডিশ রাষ্ট্রদূত পেয়েছি।

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের বেশ কয়েকজন মেয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস এবং হাইকমিশন কর্তৃক একদিনের জন্য রাষ্ট্রদূত এবং হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিল।

সম্পর্কিত খবর