শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

ইয়োহানির সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গাইলেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে ‘মানিকে মাগে হিতে’ খ্যাত ইয়োহানি ডি সিলভাকে। বিগ বস ১৫-এর একটি এপিসোডে সিংহলি এ গায়িকার সঙ্গে ভাইরাল হওয়া গানে গলা মেলাবেন সালমানও। তবে ‘সালমান টাচ’ থাকবে গানে।

বিগ বসের ১৫ সিজনের প্রথম দিন থেকেই বেশ জমজমাট। জয়- প্রতীকের ঝগড়া, গোটা ঘর বনাম প্রতীক, করণ কুন্দ্রার ‘মাস্টারস্ট্রোক’ থেকে শুরু করে একাধিক কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এ শো।

সিজনের প্রথম ‘উইকেন্ড কা ভার’-এ সালমানের সঙ্গে স্টেজে দেখা যাবে একাধিক অতিথিকে। আর সেই তালিকায় রয়েছে সিংহলি পপ স্টারও।

একটি প্রোমোতে দেখা গেছে, ইয়োহানি সালমানকে বলছেন, ‘আপনি কি আমার সঙ্গে গান করতে চান?’ সিংহলী সুন্দরীর এ আবেদন ফেরাতে পারেননি সালমান। গলা মিলিয়েছিলেন ‘মানিকে মাগে হিতে’ গানে। কিন্তু, কিছু লাইন সালমান নিজের মতো করে বদলে নেন। গেয়ে ওঠেন, ‘শ্রীদেবী’। আর এ শুনে খিলখিলিয়ে হেসে ওঠেন শ্রীলঙ্কার সুন্দরী। তাদের খুনসুটির এ ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে হইচই।

ইয়োহানি জানান, ভারতে একাধিক জায়গা থেকে কাজের জন্য প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে কি এবার পাকাপাকিভাবে বলিপাড়ার বাসিন্দা হবেন তিনি? এমন প্রশ্ন ভক্তদের।

৩০ সেপ্টেম্বর ভারতের গুরগাঁওতে লাইভ শো করেছেন ইয়োহানি। ভারতে আসা প্রসঙ্গে এ পপ তারকা বলেন, দীর্ঘদিন ধরেই ভারতে পারফর্ম করার ইচ্ছে ছিল। এখনও বিশ্বাস হচ্ছে না যে সেই স্বপ্নপূরণ হতে চলেছে। মানিকে মাগে হিতে গানটিকে ভারত যতটা ভালোবাসা দিয়েছে, তা দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই।

‘উইকেন্ড কা ভার’-এ আসবেন রাখী সাওয়ান্তও। করণের পাশাপাশি বিগ বসের বাড়ির অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে মজা করতে দেখা যায় তাকে। রাখী বলেন, ‘যদি আমাদের সিজনে এ ধরনের প্রতিযোগী থাকত!’ রাখীর এ কথা শুনে হেসে ওঠেন সালমান খানও। সূত্র: এই সময়

সম্পর্কিত খবর