শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

একই দিন একসঙ্গে তিন বোনকে বিয়ে!

সবসময় শোনা যায়, ভালোবাসার মানুষকে কেউ কখনো ভাগাভাগি করতে চায় না। কিন্তু কঙ্গোর এক পরিবারের তিন বোন সেই কথাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেছেন এক পাত্রকেই, তাও আবার ভালোবাসার টানে।

নাইজেরীয় সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমসের বরাতে শনিবার (৫ মার্চ) জিও নিউজ জানিয়েছে, একসঙ্গে তিন বোনকে বিয়ে করা ওই যুবকের নাম লুইজো। এমন ঘটনা ঘটিয়ে রীতিমতো ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছেন তিনি।

খবরে বলা হয়েছে, ৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের কারেন এলাকায়। গত সপ্তাহে তিনি নাতালি, নাদেগে ও নাতাশা নামে তিন যমজ বোনকে বিয়ে করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে লুইজো জানান, তার সঙ্গে প্রথমে নাতালির পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগামাধ্যমে। কথা বলতে বলতে একপর্যায়ে মেয়েটিকে ভালোবেসে ফেলেন তিনি।

 

লুইজো বলেন, আমি নাতালির প্রেমে পড়ে যাই। সে দারুণ, আমি তার সৌন্দর্যকে উপেক্ষা করতে পারিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপের কিছু দিন পরে আমরা দেখা করার সিদ্ধান্ত নেই। এটি অতটা সহজ ছিল না। কারণ আমি কাজের জন্য গিয়েছিলাম।

অবশেষে লুইজো যখন তার অনলাইন প্রেমিকার সঙ্গে সামনাসামনি দেখা করতে যান, তিনি ভাবতেও পারেননি কী চমক অপেক্ষা করছে। সামনে গেলে নাতালি তার দুই বোন নাদেগে ও নাতাশার সঙ্গে পরিচয় করিয়ে দেন, যারা দেখতে অনেকটাই একই রকম।

যমজ তিন বোনকে দেখে কিছুটা ধন্দে পড়ে যান লুইজো। কে যে তার আসল প্রেমিকা তা বারবার গুলিয়ে ফেলছিলেন। এই সমস্যা চলতে থাকে পরেও।

এক ছেলেকেই কেন বিয়ে করলেন জানতে চাইলে তিন বোন বলেন, লুইজো যখন আসতো, আমরা একেকবার একেকজন তার কাছে যেতাম। কিন্তু সে আমাদের আলাদা করতে পারতো না। এভাবে আমরা সবাই তার প্রেমে পড়ে যাই। প্রথমে এটি ধাঁধার মতো ছিল, কিন্তু পরে কোনো কিছুই আর থামাতে পারেনি। কারণ লুইজোও আমাদের প্রেমে পড়ে গিয়েছিল।

 

 

সম্পর্কিত খবর