শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঈদে ৬ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

সাপ্তাহিক দু’দিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা। এই ছুটি শেষ হয় বুধবার (০৪ মে)। বৃহস্পতিবার (০৫ মে) থেকে আবারও খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠান। প্রথম দিন অফিসে এসে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং কোলাকুলি করেছেন অনেকেই।

অফিস-আদালত খুললেও লোকজন তেমন আসেননি। অনেকেই ছুটি নিয়ে গ্রামের বাড়ি গেছেন। একদিন ছুটি নিয়ে টানা নয় দিনের ছুটি ভোগ করছেন কেউ কেউ।

করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।

সরকারি ক্যালেন্ডারে ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি নির্ধারিত ছিল। তার আগে ১ মে শ্রমিক দিবসে সরকারি ছুটি এবং ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। বৃহস্পতিবার (৫ মে) অফিস খোলার পর আবারও দু’দিন সাপ্তাহিক ছুটি। এই ৫ মে ছুটি পেলে টানা নয় দিন ছুটে ভোগ করতে পারতেন সরকারি চাকরিজীবীরা।

বৃহস্পতিবার অফিস করতে অনেকেই কর্মস্থল ঢাকায় ফিরেছেন রাতেই। চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রমজান পূর্ণ হওয়ায় ৩ মে মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। ঈদের পর প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে তেমন যান চলাচল করতে দেখা যায়নি। প্রায় অধিকাংশ সড়কই ছিল ফাঁকা। ফলে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন মানুষ।

সম্পর্কিত খবর