ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর
২০২১ সালে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ইসলামী ব্যাংকের নয়জন কর্মকর্তা-কর্মচারীর জীবন বীমা দাবির চেক সম্প্রতি হস্তান্তর করা হয়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমার আওতায় তাদের পরিবারকে মোট ৪৬ লাখ টাকা দেয়া হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান দেওয়ান নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ক্লেইম কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার ও সিইও মোরশেদ আলম সিদ্দিকী এবং ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।



