শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

ফিলিপাইনে চাল আমদানি বৃদ্ধির পূর্বাভাস

চলতি বছর ফিলিপাইনের চাল আমদানি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমদানি প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে ঊর্ধ্বমুখী চালের ব্যবহার। এদিকে আমদানি বাড়লে চালের দাম কমার প্রত্যাশা করছেন বাজারসংশ্লিষ্টরা।

সম্প্রতি এক প্রতিবেদনে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস ফিলিপাইনের চাল আমদানি পূর্বাভাস বাড়ায়। এতে দেখা যায়, বছর শেষে আমদানির পরিমাণ দাঁড়াবে ২৯ লাখ টনে। অথচ আগের পূর্বাভাসে সংস্থাটি ২৫ লাখ টন আমদানির কথা জানিয়েছিল। ইউএসডিএ বলছে, চলতি অর্থবছর ফিলিপাইন বেশির ভাগ চাল ভিয়েতনাম থেকে আমদানি করবে।

 

এদিকে শুধু আমদানিই নয়, ফিলিপাইনে চাল উৎপাদন পূর্বাভাসও বাড়িয়েছে ইউএসডিএ। পূর্বাভাসে বলা হয়, চলতি অর্থবছর দেশটি ১ কোটি ২৪ লাখ টন চাল উৎপাদন করবে। আগের পূর্বাভাসে ১ কোটি ২৩ লাখ টনের কথা জানানো হয়েছিল। এ বছর দেশটিতে চালের ব্যবহার বেড়ে ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টনে পৌঁছতে পারে। আগের ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টনের পূর্বাভাস দেয়া হয়েছিল।

সম্পর্কিত খবর