শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইয়াশের সঙ্গে প্রেম করছেন কিনা জানালেন অভিনেত্রী তটিনী

এই তো কিছুদিন আগের কথা। সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ক্রলিংয়ের সময় হঠাৎ করেই কম-বেশি সবার চোখে পড়েছে ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর পোস্ট। ফেসবুকে পোস্ট করা তাদের ছবি ও ক্যাপশন একই রকম ছিল। তারপরই সোশ্যালে এ নিয়ে নানা ধরনের মন্তব্যের ঝড় তুলতে থাকেন নেটিজেনরা। অনেকেই আবার শুভকামনাও জানান তাদের। চাউর হতে থাকে ইয়াশ-তটিনীর মধ্যকার প্রেম ও বিয়ের কথা।

ফেসবুকে পোস্ট করা একই ধরমের ছবিতে দেখা যায় বেশ রোমান্টিক দৃষ্টিতে অভিনেতার দিকে তাকিয়ে আছেন তটিনী। আর ইয়াশ দূরের কিছু একটা দেখাচ্ছেন অভিনেত্রীকে। দু’জনের পোস্টেই ক্যাপশনে লেখা ছিল, ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।’

ইয়াশ-তটিনীর এ পোস্ট নিয়ে নানা সমালোচনা ও চর্চা হতে থাকে। এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমকে তটিনী বলেন, আসলে এটা ইচ্ছাকৃত ছিল। আমরা একসঙ্গে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে কাজ করেছি। ওই নাটকের প্রচারণার জন্য একসঙ্গে পোস্ট করা হয়েছে ছবিটি।

দু’জনের একসঙ্গে এমন ছবি ও পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। সেসব অবশ্য উপভোগ করছেন তারা। কিন্তু প্রেম ও বিয়ের গুঞ্জনকে একদমই পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী। তার ভাষ্যমতে, আমাদের এই সম্পর্ক শুধু অভিনয়ের সূত্রে।

তটিনী বলেন, আমরা প্রথমবার যখন একসঙ্গে কাজ শুরু করি, ওই সময় থেকে দর্শকরা আমাদের কাজগুলো ব্যাপক পছন্দ করতে থাকেন। তখনও দর্শকরা আমাদের নিয়ে নানা কথা বলতেন। শুরুতে কিছুটা ভ্যাবাচেকা খেতাম। তখন মনে হতো, আসলে এসব ব্যাপারে কী বলব বা কী ব্যাখ্যা দেব, তা ভেবে পেতাম না। কেননা, দর্শকদের বোঝানো তো সহজ নয়।

এ অভিনেত্রীর ভাষ্যমতে―তখন থেকেই তাদের নিয়ে ভক্তদের আগ্রহ-কৌতূহলগুলো দারুণ উপভোগ করেন তিনি। অভ্যস্তও হয়ে গেছেন। কী ব্যাখ্যা দেবেন, যা নেই, তা নেই। নিজেদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দর্শকরা তাদের নিয়ে কথা বলেন, প্রশংসা করেন এটাকে ইতিবাচকভাবে দেখেন। তটিনী বলেন, আমরা ধারাবাহিকভাবে একসঙ্গে এত কাজ করি, অভিনয়ের মাধ্যমেই আমাদের সংযোগ হয়ে গেছে। আমাকে অভিনয়ে খুবই হেল্প করেন ভাইয়া। আর আমিও জুনিয়র হিসেবে ভাইয়াকে সেই জায়গা থেকে যথেষ্ট সম্মান করি।

সম্পর্কিত খবর