ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, বাটা সু, লাফার্জহোলসিম, ম্যারিকো বাংলাদেশ, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ইউসিবি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, বার্জার পেইন্স এবং এনআরবি ব্যাংক।
এর মধ্যে ম্যারিকো বাংলাদেশ ও বার্জাপেইন্টস ছাড়া বাকি সব কোম্পানি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। আর ম্যারিকো বাংলাদেশ ও বার্জাপেইন্টস ৩০ জুন, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।Banking
নিম্নে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ জানানো হলো-
২৭ জুলাই
বাটা সু- দুপুর ২:৩০ টায়
মেঘনা ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়
২৮ জুলাই
এনআরবি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স- দুপুর ২:৩০ টায়
ইউসিবি, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক ও এনসিসি ব্যাংক- বিকাল ৩:০০ টায়
বার্জার পেইন্টস- বিকাল ৩:৩০ টায়
নিটল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও ফার্স্ট ফাইন্যান্স- বিকাল ৪:০০ টায়
২৯ জুলাই
সিকদার ইন্স্যুরেন্স- বিকাল ৩:৩০ টায়
ডিবিএইচ ফাইন্যান্স- বিকাল ৪:০০ টায়
লাফার্জহোলসিম ও ম্যারিকো বাংলাদেশ, – বিকাল ৫:০০ টায়
পূবালী ব্যাংক- বিকাল ৫:৩০ টায়
৩০ জুলাই
প্রাইম ব্যাংক- বিকাল ৩:০০ টায়


