down of head

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৮৮ পয়সা।

এন এস

সম্পর্কিত খবর