শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ইউক্রেনকে ৪০ বিলিয়ন ডলারের বিশাল সহায়তা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ মার্কিন সিনেটে অনুমোদনের পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও বিলটিতে সাক্ষর করেছেন আজ। রুশ আগ্রাসন মোকাবিলায় সামরিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে এই প্যাকেজটির অনুমোদন দেওয়া হল।

ইউক্রেনের পূর্বাঞ্চলে নিজেদের অভিযান জোরদার করেছে রুশ বাহিনী। তাদের প্রতিহত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

রুশ সামরিক বাহিনীর হামলায় ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এমন পরিস্থিতিতে ইউক্রেনকে চার হাজার কোটি ডলার অর্থ সহায়তার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সিনেটে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর পক্ষে ভোট দেন ৮৬ জন আর বিপক্ষে ভোট পড়ে ১১টি। এরপর আজ প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে সাক্ষর করলেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউক্রেনের কাছে এই ৪ হাজার কোটি ডলারের সহায়তা হস্তান্তর করা হবে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে।

নতুন এই সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে ২০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পাশাপাশি ৮ বিলিয়ন ডলারের সাধারণ অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

এছাড়া ৫ বিলিয়ন ডলার দেওয়া হবে বৈশ্বিক খাদ্য ঘাটতি মেটাতে। ইউক্রেনের কৃষি উৎপাদন কমে যাওয়ায় বিশ্বব্যাপী এই ঘাটতি দেখা দিয়েছে। আর ১ বিলিয়নেরও বেশি দেওয়া হবে শরণার্থীদের সাহায্য করার জন্য।
প্রসঙ্গত, বাইডেন এক অস্বাভাবিক পরিস্থিতিতে এই বিলে স্বাক্ষর করেছেন। এশিয়া সফরে এসে তিনি এখন দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বসেই আজ তিনি বিলে সাক্ষর করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, একজন মার্কিন কর্মকর্তা জরুরি বাণিজ্যিক ফ্লাইটে বিলটির একটি অনুলিপি নিয়ে এসেছিলেন সিউলে।

ওদিকে, এই বিলে সাক্ষর করার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ ৯৬৩ মার্কিন নাগরিকদের রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার এশিয়া সফর করছেন জো বাইডেন। গতকাল শুক্রবার তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। সেখান থেকে জাপানে যাওয়ার কথা রয়েছে তার। গত এক দশক ধরেই এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে। এমন অবস্থায় বাইডেনের এশিয়া সফর আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ, সামরিক বিবেচনায় এশিয়ার পাঁচটি হটস্পট তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ চীন সাগর, ভারত-চীন সীমান্ত ও কুরিল দ্বীপ এ অঞ্চলেই।

সিএনএন বলছে, পাঁচটি অঞ্চলেই রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেনের মতোই পরিস্থিতি হতে পারে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ যেভাবে পূর্ব-ইউরোপের নিরাপত্তা হুমকিতে ফেলেছে, তেমনি এশিয়াতেও এমন নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রতিদিন মূল্যায়ন করতে হচ্ছে। বাইডেনের সফর এসব হটস্পটে নতুন মাত্রা যুক্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর