শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- দিনাজপুর সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে হায়দার আলী (৩০)। নিহত অপরজনের বয়স আনুমানিক ২৮ বছর হবে বলে জানা গেছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারামপুর এলাকার খান রাইস মিলে কাজের জন্য ওই পাঁচজন বাসে করে বুধবার সকালে আশুগঞ্জ আসেন। সোনারামপুর এলাকার রাজমনি হোটেলের সামনে এসে তারা বাস থেকে নামেন। পরে হেঁটে তারা রাইস মিলে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, কোন গাড়ি চাপা দিয়েছে- সেটি নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর