শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

আর্জেন্টিনার হাফ-সেঞ্চুরি

বিশ্বের তৃতীয় দল হিসেবে ফুটবল বিশ্বকাপে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের চলমান ২৩তম আসরে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ রোববার সকালে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এটি আর্জেন্টিনার ৫০তম জয়।

এর আগে, ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে ব্রাজিল ও জার্মানি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৩ আসরে অংশ নিয়ে ১১৭ ম্যাচ খেলে ৭৮টি জয়, ১৯টি হার ও ২০টিতে ড্র করেছে।

২১ আসরে অংশ নিয়ে ১১৫ ম্যাচ খেলে ৭০টিতে জয়, ২৪টিতে হার ও ২১টিতে ড্র আছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির।

ব্রাজিল ও জার্মানির পর বিশ্বের তৃতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে ৫০ ম্যাচ জয়ের স্বাদ নিলো তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯ আসরে অংশ নিয়ে ৯১ ম্যাচ খেলে ৫০টিতে জয়, ২৪টিতে হার ও ১৭টিতে ড্র করেছে আর্জেন্টিনা।

এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে- ইতালি ও ফ্রান্স। ১৮ আসরে অংশ নেয়া ইতালি ৮৩ ম্যাচে ৪৫ জয়, ১৭ হার ও ২১ ম্যাচ ড্র করেছে।

১৭ আসরে অংশ নিয়ে ৭৬ ম্যাচে ৪২ জয়, ২০ হার ও ১৪টিতে ড্র করেছে ফ্রান্স।

সম্পর্কিত খবর