শিরোনাম
টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

আর্চারির উন্নয়নে সম্ভাব্য সব সমর্থন বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-৩) রিকার্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী মো. রোমান সানাকে অভিনন্দন জানিয়েছেন এবং আর্চারির উন্নয়নে সম্ভাব্য সকল প্রকার সমর্থনের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে রোমান সানা স্বাক্ষাত করতে গেলে তিনি এ অভিনন্দন ও আশ্বাসের কথা জানান। খবর বাসসের

শুক্রবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে এশিয়া কাপ ওয়াল্ডে র‌্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টের ৩য় পর্যায়ে পুরুষদের রিকার্ড সিঙ্গেলে স্বর্ণপদক জিতে রোমান সানা দেশের জন্য সম্মান অর্জন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমান সানাকে মিষ্টিমুখ করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান, তাহলে আগামী অলেম্পিক গেমসে বাংলাদেশের ভালো একটা কিছু করা সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

সম্পর্কিত খবর