শিরোনাম
টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

দিল্লি যাচ্ছি রাজ্যের পাওনা নিয়ে কথা বলতে: মমতা

প্রায় আড়াই বছর পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার বিকেলে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে তিনি বলেন বলেন, দিল্লি যাচ্ছি রাজ্যের ব্যাপারে, কিছু টাকা পাওনা আছে। তা ছাড়া পিএসইউ ব্যাঙ্ক থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া, রেল, বিএসএনএল-অনেক সমস্যা আছে। সুযোগ পেলে ওদের কথা বলতে পারব। রাজ্যের নাম বদলের ব্যাপারটাও আছে। খবর আনন্দবাজার পত্রিকার। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকে সৌজন্যমূলক বলেই জানিয়েছেন মমতা।

কলকাতা ছাড়ার আগে তিনি বলেন, ‘দিল্লির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নির্বাচিত সরকার। ফলে সামাজিক এবং সাংবিধানিক বাধ্যবাধকতায় একসঙ্গে কাজ করার জন্যই আমাদের পরস্পরের দেখা করা দরকার। বুধবারের এই বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট শিবির।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে জননিরাপত্তা আইনে আটক করা প্রসঙ্গে মমতা বলেন, ‘‘কাগজে দেখেছি। আমাকে বিস্তারিত জানতে হবে। এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, ‘এনআরসি হচ্ছে না! না হতেই চিৎকার করছে।’

সম্পর্কিত খবর