শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আরও ৮ দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও আরও ৮টি দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব। এসব দেশ আফ্রিকা ও এশিয়ার। সৌদি আরবের একজন কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেছেন। সৌদি আরবের অর্থনীতি বিষয়ক পত্রিকা আল একতিসাদিয়া’কে সেখানকার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সা’দ আল হামাদ বলেছেন, বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে বর্তমানে গৃহকর্মী নিয়োগ দেয় সৌদি আরব। তার সঙ্গে যোগ হবে ওই আটটি দেশ।

এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ বলছে, বর্তমানে বাংলাদেশ, নাইজার, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া থেকে গৃহকর্মী নিয়ে থাকে সৌদি আরব। সম্প্রতি দেশটির শ্রম বিষয়ক কর্তৃপক্ষ গৃহকর্মীর বাজার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবে গৃহকর্মী নিয়োগ বিষয়ক কর্মসূচির নাম হলো মুসানেড। এর উদ্দেশ্য কাস্টমারদেরকে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা। এ ছাড়া ভিসা ইস্যু, বিক্রুটমেন্ট আবেদন, নিয়োগকারী ও কর্মীর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কে সহায়তা করা হয় এর মাধ্যমে।।

সম্পর্কিত খবর