শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আরও ৪ ইসরাইলি বন্দিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজায় আটকে থাকা চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। তাদেরকে শহরটির প্যালেস্টাইন স্কোয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বন্দীদের মুক্তি বিনিময়ের দ্বিতীয় দিনে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আল জাজিরা। এদিকে ইসরায়েল ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।

আল জাজিরা জানায়, মুক্তির আগে, বেশ কয়েকজন মুখোশধারী হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধা প্যালেস্টাইন স্কোয়ারে জড়ো হয়েছিল। এছাড়াও স্থানটিতে ফিলিস্তিনিরাও জড়ো হয়েছিল। শত শত হামাস সদস্য ছাড়াও, ফিলিস্তিনের অন্যান্য ইসলামিক দলগুলোও সেখানে উপস্থিত ছিলো।

মুক্তির আগে রেড ক্রসের প্রতিনিধি ও হামাসের এক যোদ্ধাকে নথিতে স্বাক্ষর করতে দেখা গেছে।

মুক্তি পাওয়া চার নারী হচ্ছেন- কারিনা রিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এসময় তারা ইসরায়েলের সামরিক ইউনিফর্মে ছিল। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে জনতার দিকে হাত নাড়তে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানায়, রেড ক্রসের কাছে হস্তান্তর করা মুক্তিপ্রাপ্ত চার নারী সৈন্যদের পেয়েছে। তাদেরকে এখন মেডিকেল পরীক্ষা করা হবে।

চুক্তির অংশ হিসাবে, ইসরায়েলি বাহিনী নেত্জারিম করিডোর থেকেও তাদের সৈন্য প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে। এতে উত্তর গাজার কয়েক হাজার বাস্তুচ্যুত তাদের বাড়িতে ফিরতে পারবে।

এছাড়াও মানবিক সহায়তা এবং অন্যান্য বাণিজ্যিক পণ্য সরবরাহ প্রবেশের জন্য ইসরায়েল দক্ষিণে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেবে বলেও আশা করা যাচ্ছে।

এসএস

সম্পর্কিত খবর